ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৪/১/২০২৬, ১১:০৭:২৫ AM

অবশেষে জামিন মুক্ত বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যে টানটান পরিস্থিতি তৈরি হয়েছিল, তার অবসান হলো আদালতের সিদ্ধান্তে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর অবশেষে জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান।

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যে টানটান পরিস্থিতি তৈরি হয়েছিল, তার অবসান হলো আদালতের সিদ্ধান্তে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর অবশেষে জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান। রবিবার (০৪ জানুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারক।রোববার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মাহদী হাসানকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত জামিন শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহদী হাসানের গ্রেপ্তারের পর থেকেই হবিগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতভর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় রোববার সকালে তাকে আদালতে নেওয়া হয়।এই ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার মধ্যরাতে। সেদিন শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায় শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, এনামুল হাসান নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

এনামুল হাসানকে আটকের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। অভিযোগ রয়েছে, ওই সময় মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে অবস্থান নেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।শেষ পর্যন্ত পুলিশের মামলার প্রেক্ষিতে মাহদী হাসান গ্রেপ্তার হলেও আদালতের জামিনে আপাতত স্বস্তি ফিরেছে আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তাপ তৈরি হয়েছে।